শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত – Shottoboyan24

শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

৩০ এপ্রিল ২০২৬, ২:৫৩

শেরপুর প্রতিনিধি:

“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন” এই প্রতিপাদ্যে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহায়তায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল)দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে র‍্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রজনীগন্ধা দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের নবাগত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, পুলিশ সুপারের প্রতিনিধি শ্যামল চন্দ্র ধর।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. এস এম শাফি ওয়াহিদ।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

এছাড়াও সভায় বিভিন্ন সরকারি অফিসের অফিস প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় আগত অতিথিগণ শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধি, আইন বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।