শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি মাসিক কনফারেন্স অনুষ্ঠিত – Shottoboyan24

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি মাসিক কনফারেন্স অনুষ্ঠিত

৯ মে ২০২৬, ৪:৫২

স্টাফ রিপোর্টার : শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসির মাসিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। এসময় তিনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও পুলিশসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সকল মহলের সমন্বয় ও আন্তরিকতার উপর গুরুত্বারোপ করেন।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এর সভাপতিত্বে কনফারেন্সে আরও বক্তব্য রাখেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া, সুলতান মাহমুদ মিলন, শুভপর্ণা চন্দ, জেলা লিগ্যাল এইড অফিসার নূর-ই-জাহিদ, জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

কনফারেন্সে পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

এসময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বিচারকগণ, র‌্যাব ও সিআইডির প্রতিনিধি, ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।