নকলায় পিকআপ ভর্তি ভূসির বস্তায় মিলল শতাধিক বোতল বিদেশী মদ, আটক-৩ – Shottoboyan24

নকলায় পিকআপ ভর্তি ভূসির বস্তায় মিলল শতাধিক বোতল বিদেশী মদ, আটক-৩

১১ মে ২০২৬, ৭:৪৭

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় ১০৮ বোতল ভারতীয় মদসহ ৩জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌরসভার গড়েরগাও মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাসেমের পুত্র মো. রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকারবিল্লাহ হোসেনের পুত্র গাড়ী চালক শফিকুল ইসলাম (১৯) ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর পুত্র নূর মোহাম্মদ (২৮)।

পুলিশ জানায়, নকলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে গড়েরগাও মোড়ে চেকপোস্ট বসায়। নালিতাবাড়ী থেকে আসা একটি পিকআপ ভ্যানকে সন্দেহ হলে তল্লাশী চালানো হয়। এসময় মালবাহী পিকআপ ভ্যানে বহণ করা কাঠের ভূষির বস্তার মধ্যে ১০৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এ ঘটনায় চালকসহ ৩জনকে আটক করে পুলিশ।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, দীর্ঘদিন যাবৎ মাদককারবারীরা অভিনব কায়দায় মাদকের ব্যবসা করে আসছিল। আটককৃত মদগুলো তারা ঝিনাইগাতী থেকে নিয়ে ঢাকার গাজীপুরে যাচ্ছিল। প্রথমে গাড়ী দেখেই পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশী চালানো হয়। তল্লাশী করে ভূষির বস্তার ভিতরে রাখা ম্যাজিক মোমেন্ট বড় ২৪ বোতল, ম্যাজিক হোয়াইট ২৪ বোতল,আইকনিক হোয়াইট ২৪ বোতল, রয়েল স্ট্যাগ ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, মাদকের সাথে জড়িত আমরা কাউকে ছাড় দিব না। নকলা থানা পুলিশ আজ বড় একটি মাদকের চালান ধরতে সক্ষম হয়েছে। এদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু হবে। মাদকবিরোধী অভিযান আমাদের সব সময় অব্যাহত থাকবে।