পুরোনো ব্রণ থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় – Shottoboyan24

পুরোনো ব্রণ থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

২৯ জুলাই ২০২১, ৩:৫৭

ব্রণের সমস্যা থেকে অনেকেই মুক্তি পাচ্ছে না। কেউ কেউ এ সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। অনেক ওষুধ ব্যবহার করেও কমছে না ব্রণ। জেনে নিন পুরোনো ব্রণ থেকে বাঁচার ঘরোয়া উপায়।

ব্রণ দূর করতে দারুণ কাজ করে রসুন। প্রথমে কাঁচা রসুন নিন। এবার রাতে ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর রসুনের খোসা ছাড়িয়ে রসুনের মুখটা কেটে নিন।

এবার রসুনের রস লাগান ব্রণর ওপরে। হালকা করেই লাগাবেন। বেশি জোরে ঘষবেন না।

এবার রস লাগিয়েই ঘুমোতে যান। সকালে ভালো করে মুখ ধুয়ে নিন।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

পরের দিন সকালে ব্রণে মধু লাগান। এভাবে কয়েক সপ্তাহ করলেই পুরোনো সমস্যা দূর হয়ে যাবে।