শ্রীবরদী সীমান্ত থেকে মালিক বিহীন ৪ ভারতীয় গরু উদ্ধার – Shottoboyan24

শ্রীবরদী সীমান্ত থেকে মালিক বিহীন ৪ ভারতীয় গরু উদ্ধার

১৯ মে ২০২৬, ১১:১২

শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা নামক এলাকা থেকে মালিক বিহীন ৪টি ভারতীয় গরু উদ্ধার  করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা গরু গুলো উদ্ধার করে। ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান মঙ্গলবার দুপুরে গরু আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গরু গুলো কাস্টমের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।

উল্লেখ্য- ঈদুল আযাহাকে সামনে রেখে একটি সঙ্ঘবদ্ধ চোরাচালান চক্র শ্রীবরদী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গরু, কসমেটিক সামগ্রী, মসলা, মাদক, শাড়ি কাপড় সহ বিভিন্ন সামগ্রী চোরাই পথে এনে বাজারজাত করে আসছে।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now