শেরপুরে স্বাস্থ্যবিধি মেনে শেখ কামাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ||সত্যবয়ান – Shottoboyan24

শেরপুরে স্বাস্থ্যবিধি মেনে শেখ কামাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ||সত্যবয়ান

৫ আগস্ট ২০২১, ৭:৩৯

বুলবুল আহম্মেদ:সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৫আগষ্ট বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে দর্শকবিহীন প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ। উদ্বোধনের শুরুতে জেলা প্রশাসক মোমিনুর রশিদ উভয় দলের সাথে পরিচিতি পর্ব শেষ করেন।
প্রীতি ফুটবল খেলায় শেরপুর জেলা দলকে ১-০ গোলে হারিয়ে জামালপুর জেলা দল চ্যাম্পিয়ন হয়।

এসময় খেলাটি উপভোগ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফরিদা ইয়াসমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now