শেরপুরে পুলিশের অভিযানে ৯জুয়াড়ি গ্রেফতার|| সরঞ্জাম উদ্ধার-সত্যবয়ান – Shottoboyan24

শেরপুরে পুলিশের অভিযানে ৯জুয়াড়ি গ্রেফতার|| সরঞ্জাম উদ্ধার-সত্যবয়ান

৯ আগস্ট ২০২১, ৪:৩৫

স্টাফ রিপোর্টারঃ শেরপুর পৌরসভার চাঁপাতলী মহল্লায় ৯ আগস্ট রোববার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর সদর থানার পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে।

আটককৃত জুয়াড়িরা হলো, শেরপুর পৌরসভার চাপাতলী মহল্লার মৃত হুরমুত আলীর ছেলে আলাল উদ্দিন (৫০), আনোয়ার হোসেনের ছেলে সুজন আহমেদ (৩০), আশরাফ আলীর ছেলে মামুন মিয়া (৪০), নান্নু মিয়ার ছেলে আঃ মজিদ (৩৮), মানিক মিয়ার ছেলে লোকমান মিয়া (৩৮), মকছেদ আলীর ছেলে আশরাফ আলী (৩৮), কামাল মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), মিয়ার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৫), তমল মিয়ার ছেলে শাহীন (৫০)।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শেরপুর পৌরসভার চাঁপাতলী মহল্লায় সুজন মিয়ার বাড়ীতে অভিযান চালায়।

এসময় জুয়া খেলারত অবস্থায় তাস, টাকা ও জুয়া খেলার সরাঞ্জামাদিসহ ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

সদর থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ জানান, এব্যাপারে সদর থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে। আজ দুপুরে ধৃত জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে।