দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে বাসের ধাক্কায় নিহত -৫ আহত অবস্থায় হসপিটালে ভর্তি আরো ১২জন-সত্যবয়ান – Shottoboyan24

দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে বাসের ধাক্কায় নিহত -৫ আহত অবস্থায় হসপিটালে ভর্তি আরো ১২জন-সত্যবয়ান

১৫ আগস্ট ২০২১, ১২:৩৭

আবু তোরাব,ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় আরো ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়পুকুরপাড় নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বড় পুকুরপাড় এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের তিন আরোহী।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের অনেকের অবস্থায় গুরুত্বর। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now