জামালপুরে বাংলাদেশ প্রেসক্লাবের “ফোনে ফোনে রক্তদান কর্মসূচি”র শুভ উদ্বোধন-সত্যবয়ান – Shottoboyan24

জামালপুরে বাংলাদেশ প্রেসক্লাবের “ফোনে ফোনে রক্তদান কর্মসূচি”র শুভ উদ্বোধন-সত্যবয়ান

১৫ আগস্ট ২০২১, ৯:৫৮

এ,এস,পলাশ,জামালপুর জেলা প্রতিনিধি||আজ (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল এর আয়োজনে সাংবাদিকদের মানবিক উদ্যোগ ফোনে ফোনে রক্তদান কর্মসূচি’র শুভ উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খানের উদ্ভাবিত মুমূর্ষ রোগীদের বিনামূল্যে তাৎক্ষণিক রক্তদান সেবা প্রদানে জামালপুর জেলা সহ সারাদেশে বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের এই মানবিক উদ্যোগ।
আজ জামালপুর শহরের সফির মিয়ার বাজারস্থ রোডে আয়োজিত এই কর্মসূচিতে প্রথম নাম নিবন্ধন করেন প্রবীণ সাংবাদিক সুশান্ত কানু।

উক্ত কর্মসূচিতে বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক সৈয়দ মনিরুল হক নোবেল,সদস্য সচিব মীর আব্দুস সালাম জাহাঙ্গীর,সদস্য সাংগঠনিক আবু সাঈদ পলাশ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now