ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দূর্ঘটনা রোধে দোয়া অনুষ্ঠিত-সত্যবয়ান – Shottoboyan24

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দূর্ঘটনা রোধে দোয়া অনুষ্ঠিত-সত্যবয়ান

২০ আগস্ট ২০২১, ১০:৫৬

আবু তোরাব,ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল দুর্ঘটনা মুসুল্লিরা বালা মুসিবত থেকে রক্ষার জন্য মহা সড়কের উপরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) বাদ জুমা উপজেলার বৈলর মঠবাড়ী বড় পুকুর পাড় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বৈলর মঠবাড়ী বড়পুকুর পাড় এলাকার শত শত মুসুল্লিরা জুম্মার নামাজ শেষে মহাসড়কে মোনাজাতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য গত এক সপ্তাহ আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বৈলর বড় পুকুর পাড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়। একই ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরো কয়ে জন মারা যায়। এছাড়াও উক্ত স্থানে প্রায় প্রায় সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now