শেরপুরে বিজিবি সদস্য ও পরিবারবর্গের মাঝে কোভিড১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন সিভিল সার্জন-সত্যবয়ান – Shottoboyan24

শেরপুরে বিজিবি সদস্য ও পরিবারবর্গের মাঝে কোভিড১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন সিভিল সার্জন-সত্যবয়ান

২২ আগস্ট ২০২১, ৪:১৮

বুলবুল আহম্মেদ:শেরপুরে বিজিবি সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কোভিড ১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২২ আগষ্ট রোববার দুপুরে সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আনওয়ারুর রউফ।
উদ্বোধনের মাধ্যমে সিভিল সার্জন জানান, ২৫০সয্যা জেনারেল হাসপাতালে স্থাপিত কোভিড১৯ টিকাদানের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রেজিঃস্ট্রেশন ও মেসেজ প্রাপ্ত যারা রয়েছে শুধুমাত্র তারাই টিকা গ্রহন করতে পারবেন।

উদ্বোধন শেষে বিজিবি সদস্য ও পরিবারবর্গের ২২ জন সদস্য (কোভিড১৯) এর টিকা গ্রহন করেন।

এসময় টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মোঃ ইউনুস আলী।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

এছাড়াও টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।