চিত্রনায়িকা একার জামিন-সত্যবয়ান – Shottoboyan24

চিত্রনায়িকা একার জামিন-সত্যবয়ান

২২ আগস্ট ২০২১, ৪:৪২

নিজস্ব প্রতিবেদক||গৃহকর্মীকে হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা একা জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

ঢাকার মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য জানিয়েছেন। আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ রোববার গৃহকর্মীকে হত্যাচেষ্টা মামলায় আদালত চিত্রনায়িকা একার জামিন মঞ্জুর করেন। এর আগে ১০ আগস্ট মাদক মামলায় জামিন পান একা।

গৃহকর্মী হাজেরা বেগমকে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা একাকে রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে ৩১ জুলাই গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাসায় অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা বড়ি, গাঁজা ও মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় পৃথক দুটি মামলা হয়।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now

একার বিরুদ্ধে গৃহকর্মী হাজেরা বেগমকে হত্যাচেষ্টা মামলায় অভিযোগ আনা হয়। গৃহকর্মী হাজেরা বেগম মাসিক তিন হাজার টাকা বেতনে কাজ নেন। তিন মাস ধরে তিনি একার বাসায় কাজ করে আসছিলেন। কাজ শেষে ৩১ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে একার কাছে পাওনা বকেয়া বেতনের দুই মাসের টাকা চান। তখন একা টাকা না দিয়ে হাজেরাকে মারধর করে গুরুতর জখম করেন।