‎ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন: যুবদল নেতা মিঠুর ঈদ শুভেচ্ছা – Shottoboyan24

‎ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন: যুবদল নেতা মিঠুর ঈদ শুভেচ্ছা

২৭ মে ২০২৬, ১২:৫৮

মিজানুর রহমান মিলন : পবিত্র ঈদুল আজহা’র আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এ দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ৩ নং বাজিতখিলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মো: মিঠু মিয়া।

‎এক শুভেচ্ছা বার্তায় মো: মিঠু মিয়া বলেন, ‘আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। ‘ঈদুল আজহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। “ঈদ মোবারক”।

Bachelor's, Master's & PGD Programs
Enjoy up to 36 categories scholarship & a complimentary LAPTOP
Apply Now