আজ থেকে শুরু হতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’এর শুটিং

১১ ডিসেম্বর ২০২৩, ৩:৫১

বিনোদন ডেস্ক: আজ থেকে শুরু হতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’এর শুটিং। গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।

গতকাল সন্ধ্যায় মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে নতুন লুকে হাজির হলেন শাকিব খান।

ছবিতে দেখা গেছে, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি। ছবিটি ফেসবুকে প্রকাশ করে শাকিব খান লেখেন, ‘রাজকুমার আসছে।’

‘রাজকুমার’ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আরেকটি সুন্দর সিনেমা হতে যাচ্ছে রাজকুমার। এই ছবিটি নিয়ে সবার অনেক কৌতূহল, রাজকুমার কবে মুক্তি পাবে এটা নিয়েই সবার প্রশ্ন।

এমনকি আমেরিকার পরিবেশকরাও সিনেমাটি নিয়ে খুব আগ্রহ প্রকাশ করছে।’

নির্মাতা হিমেল আশরাফকে নিয়ে শাকিব খান বলেন, ‘হিমেলকে আমি কখনো ধন্যবাদ দেইনি, তাকে ধন্যবাদ দিতেও চাই না। কারণ তাকে আমি ‘টপ অফ দ্য হিট’দেখতে চাই। পাঁচ বছর আগে যখন সিনেমাটির জন্য  আমি তাকে বিশ্বাস করেছি আমার মনে হয়েছে ওর মধ্যে যেই স্প্রিট আছে সেটা একদিন তাকে অনেক দূর নিয়ে যাবে। সাথে সাথে আমাকেও নিয়ে ’

‘রাজকুমার’মুক্তি পাবে আগামী বছরের ঈদুল ফিতরে।