আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরন সংক্রান্ত সভা

১৭ ডিসেম্বর ২০২৩, ৫:৩৫

স্টাফ রিপোর্টার : খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ ও ৩১ ডিসেম্বর ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্তে সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’ সম্মেলন কক্ষে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ থেকে Cisco Video Conferencing System এর মাধ্যমে যুক্ত ছিলেন পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

সভায় ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ ও ৩১ ডিসেম্বর ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন আইজিপি। এছাড়া সভায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন ‘বড়দিন’ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত তুলে ধরেন।

সভায় ভার্চুয়ালি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম উপস্থিত ছিলেন।