উদযাপন-নাহিদা সুলতানা ইলা

২৮ জানুয়ারি ২০২৪, ৩:৪০

ওরা নির্বোধ!

শুভ- অশুভের পার্থক্য বোঝেনা।
বুক পকেটে তিতাস রাখে!
তারাবাতির ঝলকানি চেনেনা।

ডুব সাঁতারে খোঁজেনা বারুদের ঢিঁবি
রহস্য লুকিয়ে বলতে জানেনা
আমার সঙ্গী হবি নাকি?

ওরা নোনতা স্বাদের আমিতে বিলাস খোঁজে
বাদলের ঠান্ডা অধিবেশনে ভিন্ন পথের গল্প শেখে
সাচ্চা দিলে অক্ষরেখা মেপে
প্রত্নতত্ত্বকেই উদযাপন করে।