এই স্বাধীনতা আমাদের সবার আত্মদানের মাধ্যমে অর্জিত হয়েছে ||বেগম মতিয়া চৌধুরী

২৬ এপ্রিল ২০২২, ৩:৫৩

নালিতাবাড়ী সংবাদদাতা||এই স্বাধীনতা আমাদের সবার আত্মদানের মাধ্যমে অর্জিত হয়েছে। আরো সরকার এই দেশে ক্ষমতায় আসছে এবং গেছে। কেউ এইভাবে দেয় নাই। আমরা দেখি নাই। আমরা এই দেশেই ছিলাম। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সাথে শরীক হওয়ার জন্য এই সামান্য ঈদ উপহার দিয়েছেন। সামনে অপেক্ষা করছে ঈদুল ফিতর। যাদের ধর্ম তারাই সেটা পালন করবেন। তবে উৎসবটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। তাই ঈদের খুশিতে ভরে ওঠুক সবার জীবন। ঈদ মোবারক।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে শিক্ষার্থীদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ, থ্রি পিছ ও শাড়ী বিতরণ করেন। এছাড়াও গরীব ও অসহায়দের মাঝে শাড়ী, টাউজার বিতরণকালে ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে সাবেক কৃষিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের মুক্তমঞ্চে এসব কথা বলেন।
নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ও মরিচপুরান ইউনিয়নে প্রাথমিক-এবতেদায়ী ২৪টি প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ৩৮৪ জন শিক্ষার্থীদের মাঝে নগদ একহাজার করে টাকা, মাধ্যমিক স্কুল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ৮০টি থ্রি-পিছ, মাধ্যমিক স্কুল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ৩৫টি শাড়ী ও দুস্থ অসহায় মানুষের মাঝে তিনি ঈদ উপহার হিসেবে শাড়ী টাউজার বিতরণ করেছেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, যোগেন রায়, সাংগঠনিক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল, আসমতারা আসমা সহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।