চেম্বার অব কমার্সের প্রয়াত সভাপতি আমজাদ হোসেন এর ৩য় মৃত্যুবার্ষিকী পালন||সত্যবয়ান
বুলবুল আহম্মেদ ||শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রয়াত সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. আমজাদ হোসেন এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বুধবার রাত ৮টায় নয়আনী বাজারস্থ চেম্বার ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রৌশন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ব্যবসায়ী নেতা আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত,বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর সভাপতি রাশেদুল ইসলাম তনু।
এসময় উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন, পরিচালক রাজন সরকার রাজু, খুরশিদ আলম মিঠু, গোপাল সাহা, নির্মল সাহা, প্রয়াত আমজাদ হোসেন এর সহধর্মিণী গোলশান আরা সপ্না প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম আমজাদ হোসেন এর রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া করেন মাওলানা মো. মনিরুল হক।
