জাতীয় শোক দিবসে শেরপুরে ডা. সেকান্দর আলী কলেজে আলোচনা দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত||সত্যবয়ান
বুলবুল আহম্মেদ|| ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডা. সেকান্দর আলী কলেজের পক্ষ থেকে আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট রোববার দুপুরে কলেজের অডিটোরিয়ামে ওই সভার সভাপতিত্ব করেন
অত্র কলেজের অধ্যক্ষ আনজুমান আরা।
এসময় বক্তব্য রাখেন, অধ্যাপক ঋত্বিকা গোস্বামী, শামছুল আলম, মনজুরুল হক, উম্মে নাসরীন, খাদিজা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডা. সেকান্দর আলী কলেজের অধ্যাপক শওকত হোসেন।
এসময় কলেজের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
