জামালপুরে হেরোইনসহ এক নারী মাদক কারবারী গ্রেফতার
জামালপুর প্রতিনিধি:জামালপুরের সরিষাবাড়ীতে হেরোইনসহ যমুনা খাতুন (৩৫) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব ১৪। ২৬ জুলাই সোমবার সরিষাবাড়ী উপজেলার আমতলা মোড় বাজারের দক্ষিণ পাশের্ব পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। যমুনা খাতুন টাঙ্গাইল জেলার গোপালপুরের সোনামুই গ্রামের আক্কাছ আলীর স্ত্রী।
জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, সরিষাবাড়ীতে হেরোইনসহ যমুনা খাতুন (৩৫) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। তার কাছে ৩.৮ গ্রাম হেরোইন, একটি মোবাইল সেট এবং একটি হোরোইন মাপার মেশিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৯ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।
