ঝিনাইগাতীতে “কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা:সত্যবয়ান

২৯ অক্টোবর ২০২২, ৭:২৮

মুহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী সংবাদদাতা:”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার সকালে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি থানা রোড পদক্ষিণ করে পুণরায় একই স্থানে এসে শেষ হয়। উক্ত
র‍্যালিতে অত্র থানায় কর্মরত সকল কর্মকর্তা, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি/ সম্পাদক সদস্য, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।