ঝিনাইগাতীতে ক্যান্সারে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ
ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে ক্যান্সারে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার(২৩জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে ও আয়োজনে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে অনুদানের চেক প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি চেক প্রদানে সার্বিক সহযোগীতা করেন।
এতে ৮ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। অনুদান প্রাপ্তরা হলেন, নুরনাহার পারভীন, মাজেদা খাতুন, লিপি আক্তার, শিউলী বেগম, অজুফা বেগম, জহিরন, আনোয়ারা ও রাবেয়া বেগম।
অনুদানপ্রাপ্তরা এই অনুদানের চেক হাতে পেয়ে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
