ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম||সত্যবয়ান

২ জুন ২০২২, ৯:২২

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মনির হোসেন নামের এক যুবককে কুপিয়ে মারাত্মক ভাবে যখম করার অভিযোগ উঠেছে। ১ জুন বুধবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের ফুলহারী গ্রামে এ ঘটনা ঘটে। মনির হোসেন ওই গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, মরহুম সিরাজুল ইসলামের পরিবারের বসত ভিটার জমাজমি নিয়ে একই গ্রামের প্রভাবশালী কেরামত আলী মাস্টারের সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। আজ বুধবার সকাল সাড়ে ৮ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে কেরামত আলী মাস্টার গংরা, মনির হোসেনের বাড়ি সংলগ্ন দক্ষিণ পাশে সীমানায় এসে মনির হোসেনের জমিতে থাকা গাছগুলো কাটার জন্য গাল মন্দ করে। এসময় মনির হোসেন তাদেরকে গালমন্দ করা নিষেধ করলে সাথে সাথে কেরামত আলী মাস্টারের গংরা উত্তেজিত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মনির হোসেনকে এলোপাথাড়ি ভাবে মাথায় কুপিয়ে মারাত্মক ভাবে যখম করে।

এসময় উভয় পক্ষকে ফিরফার করতে আসা স্থানীয় বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী সাথী বেগমসহ আরও কয়েক জন আহত হয়। পরে স্থানীয়রা মনির হোসেনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু আশংকাজনক হওয়ায় পরে মনিরকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। এদিকে মনির হোসেনের বড় ভাই বাদশা মিয়া বাদী হয়ে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৫ব্যক্তিকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।