ঝিনাইগাতীতে পাইপগান ও কাটা রাইফেলসহ আদিবাসী যুবক গ্রেপ্তার||সত্যবয়ান

২ মে ২০২২, ৪:৪৮

ঝিনাইগাতী সংবাদদাতা ||শেরপুরের ঝিনাইগাতীতে নির্মল সাংমা (২৮) নামে এক আদিবাসীকে ১টি দেশীয় পাইপ গান, ১টি কাটা রাইফেল, ৩রাউন্ড কাতুর্জ, ৩টি ককটেল সহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, জামালপুর। ১মে রবিবার দিবাগত রাত ০০.৩০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আদিবাসী যুবক উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মাইকেল মারাক ছেলে।

র‍্যাব-১৪ এর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কােম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‍্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নওকুচি গ্রামে জৈনক মাইকেল মারাকের বাড়ির উত্তর পাশে লিচুর বাগানে অভিযান চালিয়ে ১টি দেশীয় পাইপ গান, ১টি কাটা রাইফেল, ৩রাউন্ড কাতুর্জ, ৩টি ককটেল সহ নির্মল সাংমাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।
গ্রেপ্তারের পর নির্মল সাংমার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।