ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা||সত্যবয়ান

১৯ জুন ২০২২, ৪:৫৮

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী: শেরপুরের ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে সুফিয়া খাতুন (৩৪) এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ১৮ জুন শনিবার দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামে এ ঘটনা ঘটে। ২ সন্তানের জননী সুফিয়া খাতুন ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

ইউপি সদস্য শাহজাহান মিয়া জানান, সুফিয়া খাতুনের স্বামী একজন মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি। দীর্ঘদিন থেকে পারিবারিক অশান্তির কারনে শনিবার রাত ৮ঘটিকার দিকে নিজ ঘরের ধর্ণার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়েঝিনাইগাতী থানা পুলিশ সুফিয়ার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ১৯ জুন রবিবার পুলিশ সুফিয়া খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরন করেছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।