ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত হয়ে শারমিন আক্তার এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু||সত্যবয়ান

৪ জুলাই ২০২২, ১১:৪৮

মুহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামে শারমীন আক্তার (১৪)নামে এক মহিলা মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। ৪জুলাই সোমবার দুপুর ২ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। নিহত শারমীন আক্তার উপজেলার উত্তর ডেফলাই গ্রামের মো. শহিদ মিয়ার মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, শারমীন আক্তারের নিজ বাড়ীতে টিউবওয়েলের সাথে মটরের পানি তোলার লাইন ছিল। সে ঐ মটরটি সুইচ দিয়ে টিউবওয়েলের কাছে যাওয়া মাত্রই বিদ্যুতায়িত হয়ে মৃত্যেুবরণ করে।

খবর পেয়ে থানা ঝিনাইগাতী থানার এসআই দুলাল সহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।