ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্পাদক রেদুয়ান
বুলবুল আহম্মেদ: ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের (সভাপতি) শাহ্ মো. আব্দুল্লাহ্ আল-ফুয়াদ রেদুয়ান ডেঙ্গু ও টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ১৭ জুলাই সোমবার ডেঙ্গু আক্রান্ত নিয়ে উত্তরায় বাংলাদেশ মর্ডান হাসপাতালে ভর্তি হন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফুটবল এসোসিয়েশন’র সভাপতি মানিক দত্ত।
তিনি জানান, ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসার পর থেকেই চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের ক্রীড়া সংগঠক, ক্রীড়া মোদী, খেলোয়াড়সহ ক্রীড়া অঙ্গনের সকল পর্যায়ের ব্যক্তিদের নিকট দোয়া চাওয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত সুস্থতা লাভ করে তিনি ক্রীড়া অঙ্গনে ফিরবেন।
এদিকে জেলা পর্যায়ের ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকদের নিয়ে গঠিত জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের ১৭ জুলাই সোমবার সভায় তার রোগমুক্তি কামনা করা হয়। পরে সভা শেষে উপস্থিত সকলে উত্তরার বাংলাদেশ মর্ডান হাসপাতালে তাকে দেখতে যান।
