তারেক রহমানের পক্ষে ক্যান্সার আক্রান্ত পরিবারের পাশে এমপি প্রার্থী মাসুদ
স্টাফ রিপোর্টার :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শেরপুরের কামারেরচর ইউনিয়নের লতারিয়া গ্রামে দীর্ঘদিন যাবৎ ফুসফুস/অন্ত্র ক্যান্সারে আক্রান্ত আশরাফ আলী (৭৫) ও তার ছেলে মানসিক ভারসাম্য সফিকুল (৩৩) এর পাশে এসে দাঁড়িয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদ। আজ বুধবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অসহায় আশরাফ আলীর বাড়িতে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে স্থানীয়দের সাথে কথা বলে আশরাফ আলীর পরিবারের অসহায়ত্বের কথা শুনেআবেগ আপ্লূত হয়ে পড়েন বিএনপি নেতা মাসুদ।
মুহূর্তের মধ্যেই তিনি তার পরিবারের চিকিৎসা বাবদ নগদ অর্থ খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন এবং দলীয় নেতাকর্মীদের সার্বিক ভাবে সহযোগিতা সহ পাশে থাকার নির্দেশ প্রদান করেন। একই সাথে বিএনপি নেতা মাসুদ প্রতি মাসে তার চিকিৎসা বাবদ নগদ অর্থ দেয়ার আশ্বাস দেন।
স্থানীয়রা জানায়, “বাড়িতে গিয়ে দেখলে চোখে পানি চলে আসে। বাবা ছটফট করে বিছানায়, ছেলে এককোণে বসে থাকে চুপচাপ। কেউ নেই ওদের পাশে দাঁড়ানোর। বাড়িতে নেই কোনো উপার্জনক্ষম সদস্য। নেই পর্যাপ্ত খাবার, নেই ওষুধ কেনার টাকা। এ পরিবারটির পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমরা যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো একজন অসহায় বাবা চিকিৎসা পাবে, একজন মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিরাপত্তা দেওয়া যাবে।
এ মানবিক বিষয় নিয়ে বেশ কিছু গণমাধ্যমে খবর প্রচারিত হলে বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদের নজরে আসে। খবরটি দেখেই তাৎক্ষণিক তিনি অসহায় এ পরিবারের কাছে ছুটে আসেন অর্থ প্রদান সহ সার্বিক সহযোগিতা করার জন্য পরিবারটিকে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সেলিম শাহী, আজাহার আলী, মনজুরুল ইসলাম মঞ্জু, যুবদল নেতা মীর কাশেম, রাশেদুজ্জামান রিপন, রেজাউল করিম বাবু, কৃষকদল নেতা ইঞ্জি: মনোয়ার হোসেন রঞ্জু, স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসেন বাবু, ছাত্রদল নেতা শামীম আহমেদ, কাওসার আহমেদ, মাসুদ রানা, আক্রাম হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।
