নকলায় আগাম ঈদুল ফিতর উদযাপন

২১ এপ্রিল ২০২৩, ৩:১০

আব্দুল্লাহ আল-আমিন, নকলা সংবাদদাতা: শেরপুরের নকলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিলরেখে আগাম ঈদুল ফিতর পালিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল সাড়ে আটটায় চরকৈয়া গ্রামে বরাবরের ন্যায় এবারও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মুসল্লীগণ আগাম ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করে।

জামাতটিতে পুরুষদের পাশাপাশি কালো কাপড়ের পর্দা টানিয়ে মহিলারাও অংশগ্রহণ করে।

তথ্যমতে, সকাল আটটায় অনুষ্ঠিত ঈদের আগাম জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন সারোয়ার জাহান।