নকলায় শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার বিতরণ:সত্যবয়ান

৬ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৫৯

আব্দুল্লাহ আল-আমিন: নকলা সংবাদদাতা: শেরপুরের নকলায় শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসের যেসব শিক্ষার্থী গত মাসে (জানুয়ারি) কোন কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মাঝে পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

পাঠদান শুরুর আগে মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদরাসার অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম জানান, মাদরাসায় শিক্ষার্থীদের নিয়মিত করতে তথা শ্রেণিমুখী করতে এই অভিনব কৌশল অবলম্বন করা হচ্ছে। এতে মাদরাসার প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থী উপস্থিতির হার পর্যায়ক্রমে বাড়ছে।