নকলায় বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার ||সত্যবয়ান

২৪ এপ্রিল ২০২২, ৩:৪২

নকলা সংবাদদাতা ||শেরপুরে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক নারীর প্রায় অর্ধেক গলে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কাফনের কাপড়ে মোড়ানো ছিল।

রোববার (২৪ এপ্রিল) সকালে জেলার নকলা উপজেলার গণপদ্দি এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, সকালে গণপদ্দি গ্রামের খৈয়ামের কলাবাগানে গরুর জন্য ঘাস কাটতে যায় স্থানীয় কয়েকজন কৃষক। ঘাস কাটার সময় তার ঝোপের ভেতর একটি সাদা বস্তা দেখতে পান। প‌রে কা‌ছে গি‌য়ে বস্তা খুলে কাফনের কাপড় মোড়া‌নো মানুষের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে বস্তাভর্তি অবস্থায় অজ্ঞাত ওই নারীর মর‌দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নকলা থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান ব‌লেন, আমা‌দের ধারণা, কবর থেকে কংকাল চুরির চক্র এই কাজ করে থাকতে পারে। মর‌দেহ‌টির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে মর‌দেহ‌টি পুনরায় দাফন করা হবে।