নকলায় ২৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ||সত্যবয়ান

১৩ সেপ্টেম্বর ২০২২, ১২:২৮

নকলা সংবাদদাতা ||শেরপুরের নকলায় ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, গণপদ্দী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নকলা ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ২৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১৫ কেজি করে রাসায়নিক সার ও ৫ কেজি করে মাসকলাই বীজ দেওয়া হয়।