নকলা মুক্ত দিবসে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন-সত্যবয়ান
নকলা শেরপুর প্রতিনিধি|| ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ৯ তারিখে নকলা উপজেলা শত্রু মুক্ত হয়েছিল। ডিসেম্বর মাস বিজয়ের মাস। ৯ ডিসেম্বর তারিখে নকলা মুক্ত দিবস হিসেবে প্রতি বছর উদযাপিত হয়।
শেরপুরের নকলা উপজেলায় আজ ৯ ডিসেম্বরের প্রথম প্রহরে নকলা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ শেরপুর জেলা ও নকলা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তরুণ ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
