নারায়নগঞ্জে যুবদল নেতা হত্যার প্রতিবাদে শেরপুরে যুবদলের শোক র্যালি||সত্যবয়ান
স্টাফ রিপোর্টার:নারায়নগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে আজ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে শোক র্যালি গৃদা নারায়নপুর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র চন্দ্র মজুমদার, সহ-সভাপতি মীর কাসেম, মুর্শেদুজ্জামান, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম, জেলা ছাত্রদল সভাপতি মো. শওকত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রানা, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়নসহ যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
