নালিতাবাড়ীতে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’র নতুন কমিটি গঠন||সত্যবয়ান

৯ মার্চ ২০২২, ১:৪৩

স্টাফ রিপোর্টার ||আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য নূতন কমিটিতে আবিদ আল হোসাইন সৈকতকে আহবায়ক ও হারুন অর রশিদ হারুনকে সদস্য সচিব করা হয়েছে ।

সংগঠনটির জেলা কমিটির সভাপতি আরিফুল ইসলাম অপু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এর স্বাক্ষরিত কমিটিতে অন্যান্য যুগ্ন আহ্বায়করা হলেন মিজান শেখ, ওয়ায়েজ মোহাম্মদ কালিমুল্লাহ ও আনোয়ার কবির। এছাড়াও সজল সূত্রধর, তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ,আশরাফুল আলম, নাজমুল হাসান তানভীর ও আজহার মাহমুদ কমিটির সদস্য হিসেবে রয়েছেন।