নালিতাবাড়ীতে নিখোজের ২৪ ঘন্টা পর হালুয়াঘাটে কৃষকের লাশ উদ্ধার-সত্যবয়ান

৩০ আগস্ট ২০২১, ৮:২৩

জাহেদুল রাসেল,নালিতাবাড়ি:শেরপুরের নালিতাবাড়ীতে নিখোজের ২৪ ঘন্টা পর কৃষক হযরত আলী (৩৩) নামে এক ব্যাক্তি হালুয়াঘাটের কুতিকুড়া ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার মরিচ পুরান ইউনিয়নের বাঁশকান্দা পূর্বপাড়ার গোলাম মোস্তফার ছেলে হযরত আলী। গত ২৯ আগস্ট রবিবার বিকালে বাড়ী থেকে নালিতাবাড়ী শহরে আসে ব্যাক্তিগত কাজে। এরপর থেকে নিখোজ হয়। আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোজ করে না পেয়ে সোমবার নালিতাবাড়ী থানায় সাধারন ডায়রি করা হয়। পরে সোমবার বিকেলে লাশ কুতিকুড়া ধানক্ষেতে পরে আছে শোনে নিহতের মামা নাজিমুদ্দিন ও ছোট ভাই আবু নাসের লাশ শনাক্ত করে । হালুয়াঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিং মর্গে পাঠানোর ব্যাবস্থা করছে।

নিহত হযরত আলীর ৬ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করা হয়েছে সুরতহালে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। নিহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।