প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবসে শেরপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ||সত্যবয়ান
স্টাফ রিপোর্টার ||২০০৭ সালের ১৬ জুলাই অবৈধ ও অগণতান্ত্রিক সেনা সমর্থিত তত্ত্ববধায়ক সরকার গণতন্ত্রকে নস্যাত করতে বাংলার গণমানুষের আশা আকাঙ্খার প্রতীক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকার বিশ্ব মানবতার গর্বিত জননী, মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেপ্তার করে প্রায় এক বছর কারা অন্তরীন করে রাখে!
দিবসটি উদযাপন উপলক্ষে চকবাজারস্থ শেরপুর জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে আলোচনা সভা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সু -স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন।
জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও শহর ‘লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, সদস্য আবুল হাশিম, শহর আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ।
এসময় শেরপুর জেলা আ’লীগ, শহর আ’লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
