বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম

২৫ জুলাই ২০২৩, ৬:১৫

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন শেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

২৫ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুল হক, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম রাসেল, মোঃ সানাউল মোর্শেদ, অনুপম দাস অনুপ, অনিন্দিতা রানী ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।