বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি মোঃ জুবায়ের রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া,সহ সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম রাজুসহ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মানবাধিকার কমিশনের সকল সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়। আলোচনা সভার শেষে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়।
শেরপুর জেলা মানবাধিকার কমিশন এর সভাপতি সাংবাদিক মেরাজ উদ্দিন বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের মূল কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, গরীব অসহায়ের পাশে দাড়ানো, এবং কি ন্যায়ের পক্ষে কথা বলা। সেই সাথে মানবাধিকার কমিশনের সকল সদস্যদেরকে সততার সাথে মানবাধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানানো হয়। শেরপুর প্রেসক্লাব ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও শেরপুর জেলা মানবাধিকার কমিশনের উপদেষ্টা এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, আমরা যে কোন অসহায় মানুষের পাশ্বে দাড়াতে বদ্ধপরিকর। যারা নানা কারণে আইনী সেবা পাননা আমরা তাদেরকে সব ধরনের আইনী সহযোগিতা করবো।
