বাতাসের তীব্রতায় সাগর উত্তাল হয়ে উঠেছে

২৬ মে ২০২৪, ১১:৫৫

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসারে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। শেষ বিকাল থেকে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। পূবালী বাতাসের তীব্রতায় সাগর উত্তাল হয়ে উঠেছে।

রবিবার (২৫ মে) রাত ৯টার পর থেকে সাগর ক্ষিপ্রতায় ফুসে ওঠে।

গভীর রাত পর্যন্ত পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

দুর্যোগ মোকাবেলায় জেলা-উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সিপিপি প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের সঙ্গে সঙ্গে প্রচার প্রচারণায় শুরু করেছে। দুর্গম এলাকার এবং বেড়িবাঁধের বাইরের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, কলাপাড়ার ১৫৫টি আশ্রয় কেন্দ্র এবং ২০ মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়ের জন্য।

সকল আশ্রয় কেন্দ্রে শুকনো খাবারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।

দুর্যোগের পর ক্ষতিগ্রস্তদের জন্য সাত লাখ টাকা, ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে জেলা প্রশাসন। ৩ হাজার ১৬০ জন স্বেচ্ছাসেবক দুর্যোগের আগে ও দুর্যোগের সময় এবং দুর্যোগের পরে কাজ করবেন।