মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন হুইপ আতিক-সত্যবয়ান

৮ জানুয়ারি ২০২২, ৮:১৮

বুলবুল আহম্মেদ ||জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুরে মাসব্যাপী বিসিক উদ্যোগতা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ৮ জানুয়ারী শনিবার সন্ধ্যায় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শেরপুর জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয় এর যৌথ আয়োজনে মাসব্যাপী এ মেলার বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

উদ্বোধনের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিক।

শিশু একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক শ্যামলী মালাকার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেদ মোরশেদ আলী, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর উপ-ব্যবস্থাপক বিজয় কুমার দত্ত অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু বক্কর সিদ্দিক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি সাদিক আল সাফিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর আহমদ, হুইপ কণ্যা সাদিয়া রহমান অপি উপস্থিত ছিলেন।