শেরপুরের গজনীতে নব-নির্মিত পর্যটন সেবা কেন্দ্রের উদ্বোধন -সত্যবয়ান
শেরপুরের গজনীতে নব-নির্মিত পর্যটন সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ৯ অক্টোবর শনিবার দুপুরে জেলার অন্তর্গত ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ায় এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর চেয়ারম্যান মো. হান্নান মিয়া, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
উদ্বোধন শেষে রাংটিয়াতে পর্যটন হোটেল নির্মাণ বিষয়ে আলোচনা করা হয়। অচিরেই সেখানে উন্নত পর্যটন সুবিধা সম্বলিত পর্যটন হোটেল নির্মিত হবে অতিথিগণরা সিদ্ধান্ত নেন।
পর্যটকরা এ পর্যটন সেবা কেন্দ্র হতে উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত ওয়াশরুম ফেসিলিটি এবং খাদ্য/স্নাক্স ক্রয় এর সুবিধা পাবেন বলে ধারনা করেন অতিথিগণ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদসহ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
