শেরপুরের বাজিতখিলায় টিসিবির পণ্য বিক্রয়
স্টাফ রিপোর্টার: শেরপুরের বাজিতখিলায় টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। ২ অক্টোবর বুধবার সকালে সদর উপজেলার ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদে ১৫৬০ জন টিসিবির কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রয় করে সাইফ এন্টারপ্রাইজ।
এসময় উপস্থিত ছিলেন, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের সদস্য মো: রেজাউল করিম রুবেল সহ আরো অনেকে।
টিসিবির ৪৭০ টাকার প্যাকেজে ছিলো ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাউল।
