শেরপুরের শ্রীবরদীতে কোভিড ১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিত করণ সভা||সত্যবয়ান
শ্রীবরদী সংবাদদাতা||শেরপুরের শ্রীবরদীতে কোভিড ১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ইউনিসেফের সহযোগিতায় দি হ্যাঙ্গার প্রজেক্টের আয়োজনে উপজেলা পরিষদের বিআরডিবি সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার । সভায় সভাপতিত্ব করেন খামারিয়া পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো, এমদাদুল হক। সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, সৈয়দা তানজিন আফরিন।
দি হ্যাঙ্গার প্রজেক্টের শেরপুর প্রতিনিধি জাহিদুল হক সৌরভ এর সঞ্চালনায় সভায় কোভিড ১৯ প্রতিরোধে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন দি হ্যাঙ্গার প্রজেক্টের এরিয়া কো- অর্ডিনেটর খাইরুল বাশার রাসেল। এতে ইমাম, ফাদার, পুরোহিত ও ধর্মীয় নেতৃবৃন্দ্ব অংশ গ্রহণ করেন।
