শেরপুরে আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি||সত্যবয়ান

১৩ এপ্রিল ২০২২, ৭:৩৩

স্টাফ রিপোর্টার ||বিভিন্ন অ্যাপস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি এবং সামাজিক দায়িত্ব পালন জোরদার করতে শেরপুরে যুবদের নিয়ে দুই দিনব্যাপী আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ১২ এপ্রিল মঙ্গলবার শেষ হয়েছে।

জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডিথর সহায়তায় নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি ওই প্রশিক্ষণের আয়োজন করে। জেলা কালেক্টরেট কার্যালয়ের ‘তুলশিমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবেথ অনুষ্ঠিত ওই প্রশিক্ষণের উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মো. তারেকুর রহমান, আউটসোর্সার মিনহাজ উদ্দিন, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, অনলাইন কনটেন্ট মেকার ইমামুল হাসান তানভীর।