শেরপুরে ইউপি সদস্যসহ ১২ জুয়ারি গ্রেফতার||সত্যবয়ান
বুলবুল আহম্মেদ|| শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে একটি জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে ডুবারচর উজানপাড়া এলাকা হতে ঔইসব জুয়ারিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়ারিদ্বয় হলো, সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে শাহাব্দিরচর এলাকার মৃত আলতাব আলীর ছেলে ইউপি সদস্য মুক্তার রানা দুদু (৫০), নাজিরাগাড়া এলাকার মৃত বশর উদ্দিনের ছেলে আলম শেখ (৪৫), লতারিয়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মূসা মিয়া (৩০), ডুবারচর এলাকার আবু সাঈদের ছেলে আজিজুল ইসলাম (৩১), ডুবারচর নামাপাড়া এলাকার লশকর আলীর ছেলে শাহ্ জামাল ভুট্রো (৪২) চরশেরপুর সাতানীপাড়া এলাকার মৃত আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে মন্ডল মিয়া (৩৮), একই এলাকার গাজিউর রহমানের ছেলে মোস্তফা (৪৭), পশ্চিম দরিপাড়া এলাকার মৃত শরাফত আলীর ছেলে হারুন মিয়া (৩০), দরিপাড়া এলাকার মৃত মহেজ উদ্দিন এর ছেলে আমির উদ্দিন (৫৫), শাহাব্দিরচর এলাকার মোজাম্মেল হকের ছেলে জুয়েল মিয়া (৪২), নিজ কামারেরচর এলাকার মৃত নুরুল মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৫০) ডুবা ঘাট এলাকার সৈয়দ জামান মিয়ার ছেলে লুকমান মিয়া (৪২)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে ডুবারচর উজানপাড়া এলাকার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযান পরিচালনা করেন। পরে সেখানে থাকা ১২ জন জুয়ারিকে সরঞ্জামীসহ হাতেনাতে গ্রেফতার করে।১৩ আগস্ট শনিবার দুপুরে ধৃত জুয়ারিদের আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
