শেরপুরে কোহাকান্দা এস. হক উচ্চ বিদ্যালয়ের এডহক্ কমিটির পরিচিতি সভা
বুলবুল আহম্মেদ :শেরপুরে কোহাকান্দা এস. হক উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক্ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নব গঠিত এডহক্ কমিটির সভাপতি ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন।
সভায় পূর্বে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কমিটির সদস্য এবং ছাত্রদলের পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ শওকত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে নব গঠিত কমিটির সভাপতি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার মান উন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এসময় ৫ নং ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, কোহাকান্দা এস. হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. চাঁন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সভা শেষে অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের অংশগ্রহণে অত্র বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও ফটোসেশনে অংশ নেন নব গঠিত এডহক্ কমিটির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন।
