শেরপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরন করলেন হুইপ আতিক

১১ নভেম্বর ২০২৩, ২:৪৩

বুলবুল আহম্মেদ: অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে।

শনিবার ১০ নভেম্বর দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা অফিস চত্বরে ওই চেক বিতরণ করেন সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ঢেউটিন ও ৬ হাজার করে টাকার চেক বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বলসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ।