শেরপুরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহন-সত্যবয়ান

১১ নভেম্বর ২০২১, ১২:৩৬

বুলবুল আহম্মেদ||শেরপুরে ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে চলছে ভোট গ্রহন। প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এদিকে ভোটকেন্দ্র গুলোতে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় পুলিশের ফাকা গুলি মেম্বার প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় প্রায় ১০ জনের মতো নারী পুরুষ ভোটার আহত হয়েছেন।