শেরপুরে চালক ও হেলপার এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১ মে ২০২৫, ১১:৫০

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা-৩২৭৭) এর অন্তর্ভুক্ত প্রবীণ চালক সদস্য মোঃ আব্দুছ ছামাদ ড্রাইভার, মোঃ বাবুল ড্রাইভার ও হেলপার মোঃ ইউনুছ মিয়া তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল বুধবার সকাল ১১টায় জেলা শহরের নিউমার্কেট মোড় পায়রা চত্বরে শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা-৩২৭৭) এর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর জেলা ট্রাক মিনি ট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা-৩২৭৭) এর সভাপতি ফারুক আহমেদ। এসময় তিনি বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ছিনতাইকারীদের কবলে পড়া মেসার্স মিন্টু এন্ড সন্স শেরপুরের ট্রাক গাড়ী (ঢাকা মেট্রো ট-২০-৪৯৫১) পেশাদার প্রবীণ চালক সামাদ ও হেলপার ইউনুছ গাড়ী উদ্ধারে মালিককে সহযোগিতা করা কালে মালিক পরে চালক ও হেলপারের নামে মামলা দায়ের করেন এবং পুুলিশ তাদের আটক করে। দীর্ঘদিন পরেও চালক ও হেলপার ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ না মিললেও মালিক পক্ষ চালক সামাদ ও হেলপারকে জেল জুলুমের মাধ্যমে মানসিক নির্যাতন করে। এছাড়াও তিনি আরো বলেন, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে নিঃশর্তে মুক্তি চাই-দিতে হবে। মুক্তি না দিলে ৭২ ঘণ্টা পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন প্রবীণ চালক ও সদস্য মোঃ আব্দুছ ছামাদ ড্রাইভার এর প্রতিবন্ধী মেয়ে মোছাঃ শারমিন আক্তার প্রমুখ।

মানববন্ধনে শেরপুর জেলা ট্রাক মিনি ট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা-৩২৭৭) এর সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, দপ্তর সম্পাদক কাকন ড্রাইভার, প্রচার সম্পাদক আবুল কালাম সরকারসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।